কারস্টেন ও গিলেস্পিই পাকিস্তানের নতুন কোচ

 বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।


পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কারস্টেন। আর লাল বলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গিলেস্পি। সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। আজ সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। আজহার মেহমুদ বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Custom Widget

Recent in Sports